আপডেট: জানুয়ারি ২৫, ২০১৯

আপডেট:

রাফসান সাইফ সন্ধি, (ঘাটাইল উপজেলা প্রতিনিধি): ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশি তারুণ্যের অহংকার ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন। তিনি ঘাটাইলকে মাদকমুক্ত, সন্ত্রস মুক্ত এবং আদর্শ ঘাটাইল গড়তে কাজ করে যাচ্ছেন।
ঘাটাইল উপজেলা ছাত্রলীগ সহ তরুন প্রজম্ন আব্দুল্লাহ আল-মামুনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। জনপ্রিয় সোসাল মিডিয়া ফেসবুকে তার ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে উপজেলা ছাত্রলীগ এবং তরুণ প্রজন্ম।
ঘাটাইলের সাধারণ জনগণ এবং তরুণ প্রজন্মের সাথে কথা বলে জানা যায়, আব্দুল্লাহ আল-মামুন একজন সৎ এবং কর্মীবান্ধব নেতা। তিনি দৈর্যশীল এবং নরম স্বভাবের। তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে বিজয়ী হবেন এবং মাদকমুক্ত, সন্ত্রস মুক্ত এবং আদর্শ ঘাটাইল গড়া সম্ভব হবে।