৭, আগস্ট, ২০১৯, বুধবার | | ৫ জ্বিলহজ্জ ১৪৪০

পল্লীসমাজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের ফয়সাল চৌধুরী ডেঙ্গু জ্বরে ঢাকায় মৃত্যু হাতীবান্ধায় ৫ দফা দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ ঈদে ঘুড়ে আসতে পারেন লালমনিরহাটের বোতলের বাড়ি কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত সিলেটে সেপ্টেম্বর থেকে ৪০ বাস নিয়ে যাত্রা শুরু করবে ‘নগর এক্সপ্রেস’, চলবে চারটি রুটে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জাতীয় পর্যায়ে সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মানে রাষ্ট্রীয় আয়োজন কালীগঞ্জে ভুয়া ছাত্র দেখিয়ে অনুদান মঞ্জুরীর চেকের টাকা মাদ্রাসা সুপারের পকেটে!

হাইমচরে মাদক বিরোধী মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯

  • Facebook Share
হাইমচরে মাদক বিরোধী মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জি এম শরীফ মাছুম বিল্লাহ, (হাইমচর প্রতিনিধি, চাঁদপুর): চাঁদপুর হাইমচর উপজেলাধীন “বন্ধু মহল স্পোটিং ক্লাব” কর্তৃক আয়োজিত নূর স্টার সমাজ কল্যান পরিষদ মাদক বিরোধী মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার উদ্ভোধন ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন এ ধরনের খেলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য।যারা টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে বিশেষ করে নূর স্টার সমাজ কল্যান পরিষদকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট খেলা পরিচালনা করতে পারে সেজন্য আমি তাদের সার্বিক সহযোগিতা করার পাশাপাশি উৎসাহ প্রদান করব। 

গতকাল ২৫ জানুয়ারী বিকেল ৪ টায় হাইমচর উপজেলা কাটাখালী রোড বালুর মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরন অনুষ্ঠানে নূর স্টার সমাজ কল্যান পরিষদের সভাপতি মোঃ সফিক পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহেল পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান , আ’লীগ সদস্য মশিউর রহমান,স্বপন পাটওয়ারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায়  “নয়ানী অল স্টার স্পোটিং ক্লাব” ২-১ গোলে আলগী বাজার খেলাঘরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা জনাব নূর হোসেন পাটওয়ারী।


আরও পড়ুন