আপডেট: আগস্ট ৭, ২০১৯

আপডেট:

মোঃজাকির হোসেনঃ বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মৌলভীবাজারের ছেলে মিটুন ফয়সল চৌধুরী (২৮)।
মঙ্গলবার (৬ আগষ্ট) রাত ৮ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। মিটুন ফয়সল চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার জমাদার বাড়ির বীরমুক্তিযোদ্ধার ফয়সল চৌধুরীর ছেলে।
মিটুন ফয়সল চৌধুরীর আপন চাচা মৌলভীবাজার জেলার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী জানান, ফয়সল ঢাকায় একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করত।তাকে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।