৩, আগস্ট, ২০২০, সোমবার | | ১৩ জ্বিলহজ্জ ১৪৪১

মহিপুরে পুলিশ সেবা সপ্তাহ পালন

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
মহিপুরে পুলিশ সেবা সপ্তাহ পালন


 মোঃ শিব্বির আহমেদ,কলাপাড়া প্রতিনিধি
‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ স্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে মহিপুর থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত)  মাহবুবুর রহমান, মহিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মালেক আকন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালিম মোহাম্মাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোঃ খলিলুর রহমান, মহিপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শাহ আলম হাওলাদার, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, মপিুর থানা ছাত্রীগের সভাপতি সোয়াইব খান, থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারীসহ থানা সকল পুলিশ সদস্য ও বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।