১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কালিহাতীতে জাতীয় শিশু দিবস ও ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট: মার্চ ১৭, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে জাতীয় শিশু দিবস ও ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

কালিহাতী( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থানার নারান্দিয়া টি আর কে এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয় জাতীয় শিশু দিবস ও শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চিত্রাঙ্গ ও বিতর্ক প্রতিযোগিতা করা হয়। আজ ১৭ ই মার্চ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকল শিক্ষক জাতির উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় পুষ্পস্তক অর্পণ করেন নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মো: রমজান আলী, লাল মিয়া, সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।উক্ত অনুষ্ঠানটি যথাযথ সম্মানের মধ্য দিয়ে পালন করা হয়।