২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত অাসামি গ্রেপ্তার

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
কালীগঞ্জে সাজাপ্রাপ্ত অাসামি গ্রেপ্তার

মেহেদি হাসান -ঝিনাইদহ(কালীগঞ্জ)প্রতিনিধিঃ- সুব্রত ঘোষ নামের তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক অাসামিকে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতে থানার এসঅাই জাহিরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি বেথুলি গ্রামের বাসিন্দা ইশ্বর চন্দ্র ঘোষের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুস অালী জানান, সুব্রত তিন বছরের সাজা প্রাপ্ত অাসামি পলাতক অাসামি। একটি মামলাই বিজ্ঞ অাদালত তাকে তিন বছরের কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদন্ডের অাদেশ দেয়।

রায় ঘোষনার পর থেকে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো থানা পুলিশ গোপোন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান।