২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

বিরামপুরে বাল্যবিবাহ পড়ায় ইমামের কারাদন্ড

আপডেট: জানুয়ারি ৩০, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে বাল্যবিবাহ পড়ায় ইমামের কারাদন্ড

জাকিরুল ইসলাম,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়ামোড় জামে মসজিদের ইমামকে বাল্যবিবাহ পড়ার অপরাধে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিরামপুর থানা সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে বিরামপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন নাহার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কুন্দন গ্রামের মোকলেছার রহমানের মাদ্রাসা পড়ুয়া ছাত্রী(১৬) কে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে হাফেজ মোশারফ হোসেনকে গ্রেফতার করে। তাকে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৯ ধারায় ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত ইমাম জেলার ফুলবাড়ি উপজেলার মিরপুর গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে বলে থানা সূত্রে জানা গেছে।