২৯, আগস্ট, ২০২০, শনিবার | | ১০ মুহররম ১৪৪২

ধোবাউড়ায় মাছ ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট: এপ্রিল ২২, ২০১৯

  • Facebook Share
ধোবাউড়ায় মাছ ব্যবসায়ীর আত্মহত্যা

ধোবাউড়া সংবাদদাতা, উপজেলার বাঘবেড় ইউনিয়নের মান্দালিয়া গ্রামে  এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জহুর আলী ওরফে জহুর পাগল। সে পেশায় মাছ ব্যবসায়ী। আজ সোমবার ভোর বেলায় জহুর আলীর স্ত্রী স্বামীকে বিছানায় না পেয়ে খুঁজতে থাকেন। এসময় তিনি পরিবারের অন্য সদস্যদের বলেন যে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজা-খুঁজি শুরু করলে নিহতের ছেলে হাফিজউদ্দিন বাড়ির সামনের দিকে ছোট গাছে ঝুলন্ত লাশ খুঁজে পায়। তারপর ধোবাউড়া থানায় খবর দিলে এসআই বাশার ও এসআই হারুন ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত ওসি আবু বকর সিদ্দিক বলেন, “থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”