আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৯

আপডেট:

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- মোঃ রাকিবুল ইসলাম:
কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সিকদার আককাছ আলীর দিক নিদের্শনায় এস আই সাহেব আলী, এ এস আই উজ্জল হোসেন, এ এস আই সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া ঘোষপাড়া এলাকার আমিরুল ইসলামের পুত্র আকিজ আহমেদ মিঠুন ১৮ কে ৩৫০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছিলো।