আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়ীয়া পৌর যুবলীগ সভাপতি আব্দুল মালেক এর বিরুদ্ধে চাঁদাবাজী মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে রবিবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা যুবলীগের আহ্বায়ক আঃ কদ্দুছ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠিকাদার লাল মাহমুদ সরকার, মো. চান মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক মুঞ্জুরুল হক রাসেল, মো: শরিফ, শ্রমিকলীগের আনোয়ার হোসেন উজ্জল, সাকির খান প্রমূখ। পরে বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য যে, গত ১৩ ফেব্রুয়ারি-২০১৯ যুবগলীগ নেতা আব্দুল মালেক এর নামে অপর ঠিকাদার জয়নাল আবেদীন বাদল এর দায়ের করা চাঁদাবাজী মামলায় থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে