আপডেট: এপ্রিল ৫, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।
০৫ এপ্রিল শুক্রবার সকাল ১১ঘটিকায় পৌর শহরের সোনালী ব্যাংক মোড়ে (মেইন রোড সংল্গন্ন) পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন বিরামপুর পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।
এসময় উপস্হিত ছিলেন, পৌর প্যানেল মেয়র (২) মো. শওকত আলী, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুস সালাম, সাংবাদিক মো.ফরিদ হোসেন, শিক্ষক মো. হারুনুর রশিদ, মো. বকুল হোসেন, শ্রমিক নেতা তাজ উদ্দিন, পৌর পরিষদের কর্মকর্তবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ প্রমুখ উপস্থিত ছিলেন।