১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

ধোবাউড়া বাজারে যানজট, দুর্ভোগ চরমে

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৯

  • Facebook Share
ধোবাউড়া বাজারে যানজট, দুর্ভোগ চরমে

ধোবাউড়া বাজারে ব্রীজ এলাকায় ব্যাপক যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ জনগণ। আজ বুধবার সরেজমিনে দেখা যায় ব্রীজের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ট্রাক। সাথে মোটরসাইকেল, অটোরিকশা, রিকশা ইত্যাদির কারণে হাঁটার জায়গা পাওয়া যায় না।
ধোবাউড়ার অধিবাসী নাঈম মন্ডল বলেন, ব্রীজের উপর দিয়ে দুটি গাড়ি একসাথে অতিক্রম করতে পারে না। যার ফলে সহজেই যানজট সৃষ্টি হয়।
পথচারী বেলাল হোসেন বলেন, ধোবাউড়ায় বুধবার ও রবিবার সাপ্তাহিক হাট বসে। এ দুইদিন জ্যামের কারণে হাঁটা অসম্ভব হয়ে পড়ে।
আব্দুল মতিন বলেন, উপজেলা শহর হলেও এখানে কোন ট্রাফিক পুলিশ নেই। আবার রাস্তার পাশে বিভিন্ন দোকান বসে রাস্তা সংকীর্ণ করে দেয়। এগুলো দেখার কেউ নেই। প্রশাসন সুদৃষ্টি দিলে যানজটের সমস্যা কিছুটা হলেও কমবে।