২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

চকরিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯

  • Facebook Share
চকরিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান

উমর ফারুক আজাদ  , চকরিয়া: চকরিয়ায় উপজেলা ভূমি কার্যালয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন তানভীর হোসেন। তিনি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে সংশ্লিষ্ট পদে স্থলাভিসিক্ত হন। উপজেলা নির্বাহী অফিসারও নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ভূমি অফিসে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ওই উপজেলা থেকে বদলী হলে সরকারি এক আদেশের মাধ্যমে চকরিয়া উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।