২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

লোহাগাড়ায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী খোরশেদ আলম

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৯

  • Facebook Share
লোহাগাড়ায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী খোরশেদ আলম

আরিফুল ইসলাম রিফাতঃ স্টাফ রিপোর্টারআগামী মার্চে কয়েকধাপে সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।তারই ধারাবাহীকতায় ২৪ মার্চ ৩য় ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
উক্ত তালিকায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর নাম রয়েছে।বিষয়টি লোহাগাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।