আপডেট: জুলাই ২১, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি,
চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের বাসভবন থেকে ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।নিহত জয়ন্তি চক্রবর্তীর স্বামী আলো গোস্বামী চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা ছিলেন। ঘটনার দিন বিকেলে শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তীর কাছে প্রাইভেট পড়তে এসে ছাত্র ছাত্রীরা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়দের অবহিত করেন।গলাকাটা লাশ দেখার জন্য চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত মহিলা পুরুষ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হত্যাকাণ্ডের ঘটনার সূত্র উদঘাটন করার চেষ্টা চালায়। জানা যায়, কিশোরগঞ্জ জেলার আলো গোস্বামী চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করা অবস্থায় শাহরাস্তির সন্তান জয়ন্তি চক্রবর্তীরকে বিয়ে করে।তাদের দুই মেয়ে এক ছেলে রয়েছে।দুই মেয়ে ঢাকায় পড়াশোনা করার সুবাদে কয়েকদিন পূর্বে স্ত্রীকে রেখে স্বামী আলো গোস্বামী মেয়েদের দেখাশোনার জন্য ঢাকায় যায়।ঘটনার দিন তার ছোট ছেলে ছাড়া কেউ বাসায় ছিল না।এছাড়া পানি উন্নয়ন বোর্ডের চতুর্থ তলা বিশিষ্ট বাসবভনটি পরিত্যক্ত হওয়ায় এখানে জয়ন্তী চক্রবর্তী ছাড়া আর কোন পরিবার বসবাস করে না। সেই সুযোগে হত্যাকারীরা জয়ন্তী চক্রবর্তীকে একা পেয়ে তাকে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ঘটনার পরেই চাঁদপুরের পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ডি এস বি এন এস আই ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থলে এসে ঘটনার সুত্র উদঘাটন করার চেষ্টা চালায়।স্কুল শিক্ষিকাকে গলা কেটে হত্যা করার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা কেউ বলতে পারছে না। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনাটি উদ্বোধন করার চেষ্টা চলছে। কে এই সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হবে।হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।