২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

কালিহাতীতে সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপন আর্য্য,(কালহাতী)টাঙ্গাইল:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাজিপাড়া সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (সোমবার) নারান্দিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, প্রধান অালোচক হিসেবে উপস্থিত ছিলেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু। অন্যানের মধ্যে আলোচনায় অংশনেন নারান্দিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাসলিমা আক্তার প্রমুখ।বক্তারা তরুনদের মাদক থেকে বিরত থেকে একটি আদর্শ সমাজ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে কাজ করার আহবান জানান।