১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব এর বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২, ২০১৮

  • Facebook Share
উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব এর বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ এম নাসিম, ফেনী প্রতিনিধি : ফেনী জেলার সেরা পাঁচটি সংগঠনের মধ্যে একটি হলো উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব। “রক্ত দিয়ে গাইবো মোরা মানবতার জয়গান, রক্তের জন্য যেন না ঝরে আর প্রাণ” এই স্লোগান কে সমনে রেখে উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব ২০১৭ সালের এপ্রিল মাসের শুরুর দিকে ১৫ জন সদস্য নিয়ে কাজ শুরু করে। সংগঠনের কাজের গতি দেখে সংগঠনের সদস্য ১৫ থেকে ১৫০তে দাড়িয়েছে। সংগঠনটি দুইটা জেলায় কাজ করে ফেনীতে ভালো কাজ করার পর নোয়াখালী জেলার কয়েকজনকে নিয়ে নোয়াখালীতে আরেকটি শাখা খোলা হয়। আলহামদুলিল্লাহ নোয়াখালী শাখাও মাঠ পর্যায়ে অনেক ভালো কাজ করে। সংগঠনের কাজের গতি আরো বাড়ানোর জন্য ফেনী মেজবান বাড়ি রেস্টুরেন্টএ উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব এর বার্ষিক মতবিনিময় সভা ও সেচ্ছাসেবক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক সুন্দরভাবে সংঠনের বিগত সকল কার্যক্রম গুলা সবার সমনে তুলে দরা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ ফখরুল ইসলাম ( ফেনী জেলার পরিবার পরিকল্পনা সহকারী ও উত্তরণ ব্লাড ডোনার’স ক্লাব এর উপদেষ্টা ), আরো উপস্থিত ছিলো উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলি, কার্যকরি পরিষদের দায়িত্বশীল বৃন্দ সহ আরো ৬০ জন সদস্যকে নিয়ে অনেক সুন্দর ভাবে প্রোগরাম পরিচালনা করা হয়।