২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

নেত্রকোনার সদর উপজেলা নির্বাচনের ব্যাস্ত সময় পার করছেন প্রার্থী মাসুম হাসান জামাল

আপডেট: মার্চ ৫, ২০১৯

  • Facebook Share
নেত্রকোনার সদর উপজেলা নির্বাচনের ব্যাস্ত সময় পার করছেন প্রার্থী মাসুম হাসান জামাল

আব্দুল নূর,জেলা প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন  প্রার্থী  প্রতিদ্ধন্ধিতা করছেন।

তারা হলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক চপল দত্ত (তালা), বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার(চশমা), শ্রমিকলীগ নেতা আব্দুল গফুর (বই) এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ ও উন্নয়নকর্মী মাসুম হাসান জামাল (মাইক) প্রতীক।  বিভিন্ন ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে আলোচনার শীর্ষে আছেন মাসুম হাসান জামাল (মাইক প্রতীক) প্রচারণায় ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন। নেত্রকোণা সদর উপজেলা পরিষদ প্রথম শ্রেণির পৌরসভাসহ ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত।মোট- ভোটার ২,৬৬,৯১০ জন
মহিলা ভোটার সংখ্যা- ১,৩২,২৩৪, পুরুষ- ১,৩৩,৬৭৭  তবে অন্য কোন প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে একক নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা শুনা যাচ্চে।