১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ঝালকাঠি শিল্পকলা একাডেমির উদ্যোগে স্বল্পদৈর্ঘের যাত্রাপালা ‘রাক্ষসী মধুমতী’ মঞ্চস্থ

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
ঝালকাঠি শিল্পকলা একাডেমির উদ্যোগে স্বল্পদৈর্ঘের যাত্রাপালা ‘রাক্ষসী মধুমতী’ মঞ্চস্থ

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি:
‘না না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না’ -মান্নাদের কণ্ঠে বিখ্যাত গানটি অনেকেই শুনেছেন।  একটা সময় রাতের পর রাত জেগে বাংলার সাধারণ মানুষ কৃষক, তাঁতী, কামার ,কুমার, জেলে দেখেছে যাত্রায় কাহিনি আর
মেতেছে পালা গানের সুরে। কখনো ভক্তি,
কখনো ভালোবাসা, কখনো দেশপ্রেম তাকে কাঁদিয়েছে, হাসিয়েছে। আবার রাজা, জমিদার ও অভিজাত শ্রেণির মানুষও যাত্রা দেখেছে। সময়ের বিবর্তনে গ্রামগুলোতে আজ আর সেসব দিন না
থাকলেও শুক্রবার রাতে সেরকমই কিছুটা আমেজ ছিল ঝালকাঠির শিশুপার্কের মুক্তমঞ্চে। বাঙালি সংস্কৃতির হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের লক্ষে ঝালকাঠিতে মঞ্চস্থ হয়েছে স্বল্পদৈর্ঘের যাত্রাপালা ‘রাক্ষসী মধুমতী’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘ধানসিড়ি অপেরা পার্টি’ এর আয়োজন করে। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
তিনি যাত্রাপালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্থানীয় সরকারের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জেলা আওযামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ডালিয়া নাসরিনসহ জনপ্রতিনিধিবৃন্দ, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আল মামুন, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক দর্শক যাত্রাপালা উপভোগ করেন।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দুলাল কৃষ্ণ দাস ও সুনিল বরণ হালদার।