আপডেট: মার্চ ৭, ২০১৯

আপডেট:

মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে বুধবার দুপুরে ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন ম্যাংগো সিটি’কে জানান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র নির্দেশনায় উপজেলার বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোমস্তাপুর রোয়ালিয়া থেকে দুপুরে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা→ শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের নুর মোহাম্মদ’র স্ত্রী মোসা. সাফিনা বেগম (৫২), একই এলাকার মৃত ফুদনের ছেলে মোঃ জামাল উদ্দিন চুটু (২৯) ও মৃত আবুল কাশেমের ছেলে মোঃ মতিন ওরফে বাবুল (৪০)। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি জসিম উদ্দিন।