১৮, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৩০ মুহররম ১৪৪২

বিরামপুরে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে আটক দুইজন

আপডেট: মার্চ ১০, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে আটক দুইজন

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে অভিনব কায়দায় আলুর বস্তার ভিতরে ১’শ ৪৯ বোতল ফেন্সিডিল পাচারের সময় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বিরামপুর থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) গোলজার হোসেন জানান, ৯ই মার্চ শনিবার সকাল এগারটার সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নির্দেশে ও  গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পল্লবী সিনেমা হল সংলগ্ন মেইনরোডে একটি ইজিবাইকে তল্লাসি চালিয়ে আলুর বস্তার ভিতর  অভিনব কায়দায় কালো পলিথিনে মোড়ান অবস্থায় ১’শ ৪৯ বোতল ফেন্সিডিলসহ জেলার পার্বতীপুর থানার ভবানীপুর গ্রামের মৃত্যু মজি সর্দারের ছেলে হাইকুল ইসলাম (৫৫) ও উপজেলার শেরপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মেহেদী হাসান (১৯) কে আটক করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ফেন্সিডিলসহ আসামী আটকের ঘটনার নিশ্চিত করেছেন।