২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী খেলার উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

আপডেট: জুলাই ১৭, ২০১৯

  • Facebook Share
নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী খেলার উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

জাকিরুল ইসলাম, বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ হাইস্কুল মাঠে শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত। 
বুধবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান সবুজ প্রমুখ উপস্হিত ছিলেন।