আপডেট: মার্চ ১০, ২০১৯

আপডেট:

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর)প্রতিনিধিঃ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন,নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা নারী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক বিথীকা রাণী বিশ্বাস।তিনি গত সোমবার উপজেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং বুধবার জেলা রিটানিং অফিসার কর্তৃক প্রার্থীতা বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী গ্রামে বেড়ে ওঠা সর্বোচ্ছ শিক্ষায় শিক্ষিত বিথীকা বিশ্বাস নড়াইলের তুলারামপুরের আশার আলো মহাবিদ্যালয়ের প্রভাষক।নারী উন্নয়নের প্রতিভা এই প্রার্থী দীর্ঘ দিন ধরে জনগনের মাঝে আছেন। বিথীকা বিশ্বাস বাঘারপাড়াবাসীর জন্য কাজ করে চলছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে ছুটে গিয়ে নারী মুক্তি সংসদকে সু-সংগঠিত করে তুলেছেন। খেয়ে না খেয়ে দলের ডাকে ছুটে চলা এ নেত্রী মানুষের জন্য কাজ করে যাওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারী মুক্তিসংসদকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনেমহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য প্রচার-প্রচারনা শুরু করে দিয়েছেন।ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছুটেচলছেন। প্রতিটি এলাকায় জানিয়ে দিচ্ছেন নিজের প্রার্থীতার কথা। বিশেষ করে নারীসমাজের পরিচিত মুখ বিথীকা বিশ্বাস নারীর জন্য সরকার প্রদেয় প্রতিটি সুবিধাঘরে-ঘরে পৌছে দেওয়ার সংগ্রামে দিন অতিবাহিত করে যাচ্ছেন।”কালের ছবি’র” একান্ত সাক্ষ্যৎকালে তিনি বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘদিন যাবৎরাজনীতির সঙ্গে যুক্ত আছি। এছাড়াও আমি অব্যাহতভাবে নারী উন্নয়ন নিয়ে কাজ করছি। শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের পথে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেবঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এই দুরন্ত অভিযাত্রায় আমিও শেখ হাসিনার একজননগণ্য তৃণমূলের কর্মী হয়ে অত্র উপজেলার মানুষের সেবা করতে চাই। নারী-পুরুষ, বৃদ্ধ,শিশুসহ সকলের পাশে থাকতে চাই অতীতের মতো সেবার ব্রত নিয়ে। বিগত দিনগুলোতে যেমন সবার পাশে ছিলাম আপদে-বিপদে সবখানে। তেমনি ভবিষ্যতেও থাকব।তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের সঠিক বার্তা তৃণমূল পর্যায়ে অবহেলিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবো বলে আমার নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করছি।সবার সহযোগিতা পেলে এবং বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেলে সবার জন্য বিশেষ করে তরুণ এবং নারীদের জন্য উপজেলাব্যাপী আরো কিছু ভালো কাজ করতে চাই।পরিশেষে বলেন , আমি বিগত দুই বার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। বিগত ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আমার প্রতিপক্ষ মিসেস দিলারা জামানের নিকট সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজয় হয়েছি। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। এ বিষয়ে আমার শান্তিপ্রিয় বাঘারপাড়া উপজেলার মানুষের দোয়া, ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি।