আপডেট: মার্চ ১৪, ২০১৯

আপডেট:

ফেরদেৌস ইসলাম অনু /শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা ১৪ মার্চ বৃস্পতিবার বিকেল ৩.৩০মিনিটে উপজেলা গেটে মানববন্ধন কর্মসূীচ পালন করেন । মানববন্ধন অনুষ্ঠানে “বাংলাদেশ প্রাইমারি স্কুল টিচার্স ফোরাম” নেতা জনাব মোঃ সাখাওয়াত সৈকত বক্তব্য রাখেন। তিনি বলেন ১৯৭৩ সালের পর থেকে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মধ্যে কোন বেতন বৈষম্য ছিলনা। কিন্তু ২০১৫ সালে ঘোষিত ৮ম-পে স্কেলে গ্রেড পদ্ধতিতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের বেতন বৈষম্য তৈরী হয়। তিনি আরও বলেন স্কুলে সহকারী শিক্ষকরা না থাকলে প্রধান শিক্ষক দ্বারা স্কুলের ক্লাসও পরিচালনা করা সম্ভব নয়। তাহলে প্রধান শিক্ষকের বেতন গ্রেডের সাথে সহকারী শিক্ষকের কেন এত বেতন বৈষম্য থাকবে। স্কুলে প্রধান শিক্ষকের থেকে সহকারী শিক্ষকরাই বেশি পরিশ্রম করে তাহলে মানুষ হিসেবে মানবিক দিক থেকেও আমরা চাইনা যে কোন বেতন বৈষম্য থাকুক। মানববন্ধনে একত্রিত হওয়া সকল সহকারী শিক্ষকরা একটি স্লোগান “দাবি মোদের একটায় ১১তম গ্রেড চাই। অন্যদিকে আর একটি ব্যানার নিয়ে মানববন্ধন করেন এবং স্লোগান দেন “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই ১১তম গ্রেড চাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন নির্বাচনে জিতলে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দুর করবো । সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রেখে বলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে যে বেতন বৈষম্য আছে তা দুর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক,প্রচার সম্পাদক মোঃ আশরাফুল হকসহ ও অনান্য সহকারী শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ ।