২৯, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ১২ রবিউল আউয়াল ১৪৪২

আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট: মে ১৬, ২০১৯

  • Facebook Share
আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

নাজমুল হোসেন রানীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী’র তহবিল থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)শীর্ষক কর্মসূচির আওতায় ৩(তিন) ক্যাটাগরীতে ৬,৬০,০০০( ছয় লক্ষ ষাট হাজার) টাকার উপকরণ ৬০০(ছয়শত) জন শিক্ষার্থী,এবং নগদ ৩,০০০০০( তিন লক্ষ)টাকা ৩৩৪(তিনশত চৌত্রিশ) জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাণীশংকৈল আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠন এর মাধ্যমে বৃহস্পতিবার ১৬ মে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। আরোও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) সোহাগ চন্দ্র সাহা ,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম,উপজেলা আদিবাসী চেয়ারম্যান সুগা মুরমুসহ প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ। শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে ১০ জন আদিবাসী শিক্ষার্থীদের পরিবারের পাকা ঘর নির্মাণের দায়িত্ব নেন জেলা প্রশাসক।