১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

নেত্রকোনার পূর্বধলায় কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

আপডেট: অক্টোবর ৩১, ২০১৮

  • Facebook Share
নেত্রকোনার পূর্বধলায় কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

আব্দুল নূর নেত্রকোনা, প্রতিনিধি : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা ডিপ্রি কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইজাজুল ইসলাম (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ অক্টোবর) বিকালে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নমিতা দের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ইজাজুল ইসলাম (২৪) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে।

জানাযায়, ইজাজুল বেশ কিছুদিন যাবত পূর্বধলা উপজেলার সদরে পূর্বধলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করে আসছিলো।

সোমবার(২৯অক্টোবর) বিকালে ওই ছাত্রীটি কলেজ থেকে বাড়ি ফিরার পথে উপজেলা সদরের কলেজ রোডে ইজাজুল ছাত্রীটিকে উত্যক্ত করলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।