আপডেট: মার্চ ২২, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুরে স্বেচ্ছাসেবী সংস্থা আলোর ঠিকানা’র উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিরামপুর উপজেলার কাটলাহাটে মেধাবিকাশ কিন্ডার গ্রার্ডেন স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্রী, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এই কর্মশালা হয়।
মেধাবিকাশ কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মাহাবুর রহমান কাজীর সভাপতিত্বে কর্মশালায় আলোর ঠিকানা’র পরিচালক নূরে আলম সিদ্দিকী নূর ছাত্রীদের উদ্দ্যেশে দেয়া বক্তব্যে বলেন, “উচ্চতর শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে তোমাদের দ্বারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন হবে। তখন সমাজে নারীদের কেউ আর অবহেলা করবে না। অল্প বয়সে বিয়ে করলে তোমরা সংসারে শারীরিক, মানসিক ও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে”। কর্মশালায় ছাত্রীরা ১৮ বছরের আগে বিয়ে করবে না বলে অঙ্গীকার করে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আলোর ঠিকানা’র নির্বাহী কমিটির সদস্য ও বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মো. জাকিরুল ইসলাম জাকির, সমাজকল্যাণ সম্পাদক মো. ইবনে মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ, সমাজকর্মী মো. রাসেল মিয়া ও শিক্ষকবৃন্দ প্রমুখ।