আপডেট: মার্চ ২২, ২০১৯

আপডেট:

(চিতলমারী প্রতিনিধি )
সকল জল্পনা কল্পনা শেষে মনোনয়ন পত্র জমাদান শেষে বাগেরহাটের চিতলমারীতে ০৩ পদের টিতে নির্বাচন হবে।
শো ডাউনের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মনোনয়নপত্র উপজেলা নির্বাচন অফিসে জমাদেন প্রার্থীগন।৩১শে মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদে০৪ জন,ভাইসচেয়ারম্যান পদে০৮ জন এবং সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন চরবানয়ারী ইউপরি চেয়ারম্যান,প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের জেলা সহসভাপতি অশোককুমার বড়াল।,তিনি বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।মহিলা ভাইসচেয়ারম্যান পদে প্রাক্তন ভাইসচেয়ার শিবানী বিশ্বাস ,উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা মল্লিক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা স্বপ্না কামাল ও চারুলতা হীরা ।
এছাড়া ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইসচেয়ারম্যান রাশেদ পুকুল, উপজেলা যুবলীগ যুগ্মআহ্বায়ক মাহাতাবুজ্জামান, যুবলীগ আহ্বায়ক সদস্য মিলন বাড়ৈ,যুবলীগের কেন্দ্রীয় সদস্য রাজু আহম্মেদ মিরান,সাবেক ভাইসচেয়ারম্যান সাহেব আলী ফরাজী।
প্রার্থীরা স্থানীয় অনুষ্ঠানে, সামাজিক প্রোগ্রামে, গ্রামে গ্রামে প্রচারনা চালাচ্ছেন ।প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বিভিন্ন এলাকা ঘুরে ও ভোটারদের সাথে কথা বলে জানা যায় মূলত কয়েক জনের মধ্যে প্রতিদ্বন্দীতা সীমাবদ্ধ থাকবে।কাদের মধ্যে বেশি প্রতিদ্বন্দীতা হবে এমন প্রশ্ন করা হলে মুচকি হেসে প্রার্থীদের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।অলিতে গলিতে শোভা পাচ্ছে নির্বাচনী পোস্টার ।
নির্বাচন অফিসার জানান চিতলমারীতে নির্বাচন সুষ্ঠ ভাবে হবে বলে সব প্রার্থী অভিমত দেন।