আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৮

আপডেট:

রাসেল হোসেন(জয়পুরহাট সদর প্রতিনিধি) :গতকাল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আটিদাশড়া উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র ক্ষেতলাল উপজেলার ৩০০টি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান।
দেশকে নিরক্ষর মুক্ত করার লক্ষে ৬৪ জেলার সাথে মৌলিক সাক্ষরতা প্রকল্পর উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি এ এইচ এম রবিউল ইসলাম, সহকারী পরিচালক জেলা উপ অনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জয়পুরহাট, সেলিনা খাতুন উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা বিএলপি ক্ষেতলাল, হাসিনা খাতুন সভাপতি পল্লী সেবা উন্নয়ন সংস্থা, প্রধান শিক্ষা কামরুজ্জামা, রোখছানা আক্তার প্রমূখ।
01788871441
