২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

রাজধানীতে আবারো আগুন

আপডেট: মার্চ ২২, ২০১৯

  • Facebook Share
রাজধানীতে আবারো আগুন

মেহেদী হাসান রনি,(তেজগাঁও):
রাজধানীর তেজগাও রেল স্টেশন এর পাশের বস্তিতে বুধবার রাত ৮ টায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। বস্তির ছেলেমেয়েদের রেল রাস্তার উপর আগুন জালিয়ে খেলাকে কেন্দ্র করে এ আগুনের সুত্রপাত বলে ধারনা স্থানীয়দের।এ অগ্নিকাণ্ডে রেল রাস্তার পাশের কিছু ভ্রাম্যমাণ দোকানপাট সহ অনেক বস্তির ঘরবাড়ি পুড়েছে।  এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যাইনি। আগুন লাগার পর কিছু বিদ্যুতের ট্রান্সফরমার ও বিকট শব্দে ফেটে যায়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।এ আগুনের স্থায়ীত্ব কাল ছিল প্রায় ১৫-২০ মিনিট।  আগুল লাগার কিছুক্ষন পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।