২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ববিতে শুরু হতে যাচ্ছে “সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স”

আপডেট: মার্চ ২২, ২০১৯

  • Facebook Share
ববিতে শুরু হতে যাচ্ছে “সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স”


ইমরুল কায়েস:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনার তত্ত্ববধায়নে দুই মাস মেয়াদী “সার্টিফিকেট কোর্স” এর ভর্তি কার্যক্রম শুরু ২১ মার্চ,২০১৯ থেকে ১০ এপ্রিল,২০১৯ পর্যন্ত।
উক্ত “সার্টিফিকেট কোর্সে ” ভর্তির জন্য ১৫,২০০ টাকা ধার্য করা হয়েছে এবং কোর্স টিতে ভর্তির জন্য ভর্তিচ্ছুক ছাত্রকে অবশ্যই “উচ্চমাধ্যমিক (এইচ এস সি) সার্টিফিকেট ও সাংবাদিকতার উপর অভিজ্ঞতা থাকতে হবে।
কোর্সটি ২ মাস মেয়াদী এবং সপ্তাহে দুই দিন শুক্র এবং শনিবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ক্লাস নেয়া হবে। বি:দ্র:- অল্প সংখ্যক ছাত্র ভর্তি নেয়া হবে।
কোর্সটিতে ভর্তির আবেদন ফর্ম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস রুম থেকে ৫০ টাকা দিয়ে সংগ্রহ করা যাবে।