আপডেট: মার্চ ২৫, ২০১৯

আপডেট:

আপন আর্য্য(কালিহাতী)প্রতিনিধি: টাকালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড নারান্দিয়া পশ্চিম পাড়া কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ চেয়ারম্যান মনোনীত প্রার্থী জনাব মোজহারুল ইসলাম তালুকদারের নৌকার নির্বাচনী প্রচারনায় কাজ করার জন্য রাত্রিকালীন উঠান বৈঠক করা হয়। রবিবার ২৪ শে মার্চ রাত ৯ টায় নৌকা মার্কায় ভোট চাওয়ার আহ্বান জানান শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য কালিহাতী সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়। বিভিন্ন জায়গায় উঠান বৈঠক শীর্ষক সেমিনার ফেস্টুন লিফলেট পোস্টার নিয়ে প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করা হয়। এ সময় রাত্রিকালীন উঠান বৈঠকে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শুকুর মাহমুদ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার দীপেশ চন্দ্র ভৌমিক নারান্দিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মিনহাজ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, সরকারি শামসুল হক কলেজের প্রভাষক মাসুদ ভূঁইয়া, নারান্দিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক সঞ্জয় মোদক, শাজাহান দেওয়ান, আব্দুল আজিজ ভূঁইয়া এবং আমজাদ ভুইয়া সহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার গ্রামবাসী ৩১ শে মার্চ সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনার আহ্বান জানান এবং বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করেন।