আপডেট: মার্চ ২৬, ২০১৯

আপডেট:

আব্বাস আলী কামারখন্দ (সিরাজগঞ্জ)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং কওমি মাদ্রাসার শিক্ষকদের মাঝে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মিনি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১শ’ ৬০ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।