আপডেট: ডিসেম্বর ১০, ২০১৮

আপডেট:

জে এস আব্দুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: মুক্তিযুদ্ধে নোয়াখালীর কিংবদন্তী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের ৪৭তম শাহাদাতবার্ষিকী আজ ১০ ডিসেম্বর।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে নৌবাহিনীর জাহাজে ইঞ্জিনরুমে দায়িত্ব পালনের সময় বিমান থেকে পাকিস্তানি হানাদাররা গুলি ছুড়লে জাহাজটি ডুবে যায়। ওই সময় গুলিতে তিনি আহত হন। পরে বাঙ্কার থেকে তিনি শত্রুবিমান লক্ষ্য করে গুলি ছুড়ে তা ভূপাতিত করেন। এর পর আহত অবস্থায় রুহুল আমিন শাহাদাতবরণ করেন।
নোয়াখালীর এই কৃতী সন্তানের স্মরণে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে তার গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।