১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কুষ্টিয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

আপডেট: মার্চ ২৮, ২০১৯

  • Facebook Share
কুষ্টিয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

এ,জে সুজন : কুষ্টিয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।এ সময় তিনি বলেন আমাদের সমাজের বিচার বিভগের অবস্থান অত্যন্ত সম্মানের। আমাদের আন্তরিকতার কোন অভাব নেই৷ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দা মাহমুদ হোসেন একথা বলেন। তিনি বলেন, আইনের শাসন ও গণতন্ত্র একেঅপরের পরিপুরক। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকল বিচারককে দায়িত্ব নিয়ে বিচারকার্য সম্পন্ন করার আহবান জানান। আইনজীবীদের দায়িত্ব ও গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, একজন আইনজীবী বিচারকার্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। ৪৫কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৮ তলা বিশিষ্ট কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে তিনি নব নির্মাণ ভবনের পাশে ২টি বৃক্ষ রোপণ করেন, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরুপ গোস্বামীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, আইন মন্ত্রী আনিসুল হক, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় রেজিস্ট্রার জেনারেল, ড. মো: জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি ও কুষ্টিয়া ৪ সংসদ সেলিম আলতাফ জর্জ।
স¦াগত বক্তব্য রাখেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম।