৩১, অক্টোবর, ২০২০, শনিবার | | ১৪ রবিউল আউয়াল ১৪৪২

শোক দিবসে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

আপডেট: আগস্ট ১৫, ২০২০

  • Facebook Share
শোক দিবসে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ।

শনিবার সকাল সাড়ে ১১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।

বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার সাধারন সভাপতি অধ্যাপক ড মাহবুবুর রহমান ও অধ্যাপক ড মাহবুবুল আরফীনের নেতৃত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড আলমগীর হোসেন ভুইয়া, অধ্যাপক ড দেবাশীষ শর্মা, আইন বিভাগের অধ্যাপক ড শাহজাহান মন্ডল, জীব বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড আনোয়ারুল হক স্বপন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড আনোয়ার হোসেন, অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড শফিক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার কর্মকর্তা জাকির হোসেন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা রাশিদুজ্জামান টুটুল প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড মাহবুবুল আরফীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংঠনটির সভাপতি অধ্যাপক ড মাহবুবুর রহমান। আলোচনা সভায় বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে আনতে কমিশন গঠনের দাবি জানান।