১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রংপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৮দিন ব্যাপী বইমেলা

আপডেট: এপ্রিল ৪, ২০১৯

  • Facebook Share
রংপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৮দিন ব্যাপী বইমেলা

মো. আশিক প্রামানিক(পীরগঞ্জ,রংপুর): রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে আট দিনব্যাপী রংপুর বইমেলা। ৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।বইমেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব জানান, মেলায় এবার ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবং প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলা চলাকালে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে সার্বিক শিক্ষার উন্নয়নের মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অনিবার্য সূচক হলো প্রতিটি মানুষকে সচেতন ও স্বশিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে সুশিক্ষিত, মননশীল, জ্ঞাননির্ভর এবং সর্বোপরি দুর্নীতি ও কুসংস্কারমুক্ত আধুনিক সমাজ গঠন। আর এই লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান এবং একটি অপরিহার্য অনুষঙ্গ হলো ‘গ্রন্থ’।