২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নবাবগঞ্জে রায়হানের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী কার্ড

আপডেট: এপ্রিল ৮, ২০১৯

  • Facebook Share
নবাবগঞ্জে রায়হানের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী কার্ড

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’ এ কথাটি আমরা গানের মধ্যেও প্রতিনিয়ত শুনি। প্রতিবন্ধী শব্দটি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গেও আমরা অতিপরিচিত। প্রতিবন্ধীরাও মানুষ। সে প্রতিবন্ধী নারী হোক, পুরুষ হোক কিংবা শিশু বা বৃদ্ধ। কিন্তু বাস্তব চিত্র আলাদা। দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাল্টি মুরাদপুর গ্রামের দিনমজুর মো. আনিছুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী মো. রায়হান কবির (৯)। আনিছুর রহমানের ৫সদস্যের পরিবার দিনমজুরের কাজ করে চলে সংসার, এর মধ্যে ছেলে শারীরিক প্রতিবন্ধী। রায়হানের ইচ্ছা লেখা পড়া  করা, যেতে চায় স্কুলে প্রয়োজন সহযোগিতার। কিন্তু তার ভাগ্যে জোটেনি এখনও প্রতিবন্ধী ভাতার কার্ড।