২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

বকশীগঞ্জে ট্রলির ধাক্কায় গৃহবধূ নিহত

আপডেট: এপ্রিল ১৫, ২০১৯

  • Facebook Share
বকশীগঞ্জে ট্রলির ধাক্কায় গৃহবধূ নিহত

মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধি// জামালপুরের বকশীগঞ্জে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমেনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনাটি (১৪ এপ্রিল) রবিবার সকাল ৯ টার দিকে মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামে ঘটেছে ।

জানা গেছে, খেওয়ারচর গ্রামের নুর আলমের স্ত্রী আমেনা বেগম পাশের গ্রাম ঝালুরচরে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রাম থেকে আসা বালু ভর্তি একটি ট্রলি আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে করে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তিরত অবস্থায় আমেনা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

সকাল ১০ টার দিকে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে আমেনা বেগম মারা যায়। বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম ট্রলির ধাক্কায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।