১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

রায়হান বাঁচতে চায়,আসুন ওর পাশে দাঁড়াই

আপডেট: এপ্রিল ১৫, ২০১৯

  • Facebook Share
রায়হান বাঁচতে চায়,আসুন ওর পাশে দাঁড়াই

রাশেদুজ্জামান রনি,  বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :   জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের  মেধাবী ছাত্র রায়হানুল ইসলামকে  বাঁচাতে এগিয়ে আসুন। রায়হান মরণব্যাধি অ্যাচুট লিউকোমিয়া ( Acute Leukaemia) রোগে ভুগছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  এক সপ্তাহব্যাপী  হেমাটোলোজি বিভাগের ডি ব্লকে চিকিৎসাধীন রয়েছেন । ডাক্তার জানিয়েছেন, তার Bone Marrow Transplantation (BMT) করতে হবে। তার চিকিৎসা ব্যয় ৩০-৪০ লক্ষ টাকা লাগবে । 
রায়হানের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় তার বাবা   তালুক দামোদরপুর  গ্রামের একজন কৃষক । তাঁর বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মানুষের সাহায্যই এখন রায়হানের বেঁচে থাকার ভরসা। 
সাহায্য পাঠানোর ঠিকানা -Dutch Bangla Mobile Banking ID –  017544258470Bkash ID – 01775121725,