আপডেট: এপ্রিল ১৭, ২০১৯

আপডেট:

আমতলী(বরগুনা)প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল উদ্দিন ও ডিইউজে সভাপতি আবু জাফর সুর্যকে বুধবার সকাল সাড়ে ১১ টায় আমতলী প্রেসক্লাবের উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
আমতলী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির। সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ . ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি আবুজাফর সুর্য, আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মতিয়ার রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু, সমকাল বরিশাল ব্যুারো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জী,আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আমতলী সরকারী কলেজের (অব:) সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাবদ্দিন পান্না, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম সাঈদ খোকন,ও আমতলী তালতলী প্রেসক্লাব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ।