আপডেট: জানুয়ারি ৩১, ২০১৯

আপডেট:

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে লিটন মিয়া (২০) নামে আন্তঃজেলা মোটর সাইকেল চোরাকারবারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার পৌর এলাকার আরামনগর বাজার থেকে চুরিকৃত মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আরামনগর গ্রামের মৃত আশরাফুল আলম টিটুর ছেলে লিটন মিয়া আন্তঃজেলা মোটর সাইকেল চোরাকারবারী দলের সক্রিয় সদস্য। ২৬ জানুয়ারি উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন প্রধান সড়ক থেকে দিন-দুপরে ১৫০সিসি টিভিএস (এপাচি) মোটর সাইকেল চুরি করে নেয়। মোটর সাইকেলের মালিক মেহেদি মাসুদ অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ঈমান আলী মঙ্গলবার বিকালে আরামনগর বাজার থেকে লিটন মিয়াকে আটক করেন। ওই রাতেই জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত মুলহোতা পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে সুবাস মিয়ার বসত ঘর থেকে চুরিকৃত মোটর সাইকেলটি পুলিশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে থানার এসআই ঈমান আলী জানান, ‘সুবাস ও লিটন আন্তঃজেলা মোটর সাইকেল চোরাকারবারী দলের সক্রিয় সদস্য। এরা সিন্ডিকেট করে আশপাশের জেলাগুলোতে মোটর সাইকেল চুরি করে আসছিল।’