২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

আপডেট: এপ্রিল ১৮, ২০১৯

  • Facebook Share
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

রেজওয়ান হোসেন সুমন,রংপুরঃ- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিবসটি।

দিবসটির কর্মসূচি অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় ইন্সটিটিউটের সভাকক্ষে ইন্সটিটিউটের শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য ও রেডক্রিসেন্ট ইয়ুথদের অংশগ্রহণে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা, ভিডিও ডুকুমেন্টরি প্রদর্শন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রৌকশলী মোঃ ছায়েদুজ্জামান এবং প্রধান অতিথির বক্তব্য ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খালেদ হোসেন। আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করে দোয়া এবং মোনাজাত করা হয়।