আপডেট: নভেম্বর ২৭, ২০১৮

আপডেট:

অমিত কুমার বড়ুয়া বান্দরবান জেলা প্রতিনিধি: বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়কে লামা উপজেলা থেকে ষষ্ঠ বারের মত নির্বাচিত করার লক্ষ্যে প্রচার-প্রচারণা করে যাচ্ছে লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগ।
লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া নাহিদের নেতৃত্বে ২২শে নভেম্বর ২০১৮ তারিখ হতে প্রচার-প্রচারণার কাজ শুরু হয়।
ইত্যেমধ্যে লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী হতে টিটি এন্ড ডিসি পর্যন্ত,২নং ওয়ার্ডের নয়াপাড়া হতে মিশন ঘাট পর্যন্ত,৩ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও ৪ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া পর্যন্ত প্রচার-প্রচারণার কাজ অনুষ্ঠিত হয়।
লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক “দৈনিক সময়ের কন্ঠ”কে জানায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগ নৌকার প্রতীকে ভোট দেওয়ার জন্য ও বীর বাহাদুর এম পি মহোদয়কে আবারও ষষ্ঠ বারের মত নির্বাচিত করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবে এবং লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।