১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: এপ্রিল ১৯, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আজ ১৯ এপ্রিল  বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে  চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল ও সাধারন সম্পাদক মুশফিকুর রহমান টিটো, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা শোভাযাত্রার আয়োজন করেন। শোভাযাত্রা শেষে কেক কাটেন নেতাকর্মীরা।