আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৯

আপডেট:

মেহেদী হাসান , জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন (৪০), কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু (৩০), মাঝ গেদরা গ্রামের ইয়ানুস আলীর ছেলে সবুজ (৩০), কামালপুর উত্তর গ্রামের গোলাম ফারুকের ছেলে খাইরুল ইসলাম (৩৮), লাল মিয়ার ছেলে মোশারফ হোসেন (২৮), কামালপুর বাজার এলাকার ওমিজলের ছেলে শুক্রর আলী (২৮) ও বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিন দত্তের চর গ্রামের স্বর্গীয় জগমহোনের ছেলে শ্রী মানিক (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে বকসীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেনের নের্তৃত্বে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর বাজারে অন্তর ডেকারেটরে হানা দিয়ে জুয়া খেলা সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদেরকে আটক করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে. এম মাহাবুবুল আলম আটকের বিষয়টি নিশ্চিত বলেছেন, দীর্ঘদিন ধরে কামালপুর বাজারে জুয়ার আসর চালিয়ে আসছিল চক্রটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বকসীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।