আপডেট: এপ্রিল ২০, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলাবড়ীয়া উপজেলার ভবানীপুর যমুনার পাড় এলাকায় মৃত সাবান আলীর পুত্র আম্বিয়া খাতুন (৭০) কে পাগল পুত্র আলম শনিবার ভোর ৪টায় প¦ার্শবর্তী বাড়ীর রায়হানকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে বাড়ীর সবাই রাস্তায় এগিয়ে দিয়ে আসলে একা পেয়ে বৃদ্ধ মাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। জানা যায়, মায়ের শরীরের রক্ত দিয়ে পাগল আলম সাড়া শরীর মেখে বলে মাকে বেহেশতে পাঠিয়ে দিলাম। ফুলবাড়ীয়া থানা পুলিশ আলমকে আটক করে এবং লাশকে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানায় বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ইউপি চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন বলেন, আলম পাগল ওর মাকে হত্যা করেছে।