আপডেট: মে ১৪, ২০১৯

আপডেট:

রাশেদ হোসেন সিলেট প্রতিনিধি :সিলেটের দক্ষিণ সুরমার বাইপাসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তানিয়া আক্তার সোনিয়া অবশেষে মারা গেছে।
সোনিয়া নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ থেকে বানিজ্য বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। সে দক্ষিণ সুরমা ঘটনাধীন দাঁউদপুরের বাসিন্দা রেজুয়ান বক্সের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের পরিক্ষা দিতে শনিবার (১১ মে) নিজ বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র দক্ষিণ সুরমা সরকারি কলেজে যাওয়ার জন্য ঢাকা-সিলেট বাইপাস সড়কের কায়েস্থরাইল ঈদগার সামনে সোনিয়া গাড়ির জন্য অপেক্ষা করছিলো।
সে সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-০৫৫০) সিএনজি অটোরিকশার (সিলেট- থ ১২-১৯৫৭) পেছনে স্ব জোরে ধাক্কা দেয়। সিএনজি দাঁড়িয়ে থাকা সোনিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। বাড়ি কাছে থাকায় আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভার্তি করেন। দু’দিন চিকিৎসা নেয়ার পর সোমবার সোনিয়ার মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বেলা দুইটায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।
দুর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খাইরুল ফজল বলেন, ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। তবে দুই চালকই পলাতক রয়েছে। মৃত্যুর ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।