৩, মার্চ, ২০২১, বুধবার | | ১৯ রজব ১৪৪২

নবাবগঞ্জে মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

আপডেট: এপ্রিল ২০, ২০১৯

  • Facebook Share
নবাবগঞ্জে মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর বাজার হাফিজিয়া মাদ্রাসার ৩য় তলা  ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুতের শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ই এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় হাফিজিয়া মাদ্রাসার ৩য় তলা ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপি। 
উদ্ভোধনী অনুষ্ঠানে এ সময় উপস্হিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সায়েম সবুজ, ছাত্রলীগ সভাপতি শাহিনুর ইসলাম সবুজসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন প্রমুখ উপস্থিত ছিলেন।