আপডেট: মে ১৪, ২০১৯

আপডেট:

মহিদুল আলম চঞ্চল গাজীপুর :
কতটা অসহায় মানবেতর জীবনযাপন করলে তা দেখে চোখ অশ্রু সিক্ত হয়। তারই জলন্ত প্রমান ফালানী বেগম।
গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ গ্রামের জীর্ণ কুঁঠিরে খেয়ে না খেয়ে দিনানিপাত করছিলেন নিঃস্ব সহায় সম্বলহীন পঙ্গু ৭০ বছর বয়সী ফালানী বেগম।
দুর্ঘটনায় পা হাড়ানো ফালানী হাত দিয়ে চলাচল করে হাত পেতে ভিক্ষা করে দু বেলা আহার করে,শরীর খারাপ হলে তাও জুটেনা ভাগ্যে।
আমাদের অর্থনীতি পত্রিকার সাংবাদিক আফজাল হোসাইন এর পত্রিকার প্রতিবেদন দেখে মানবতার ফেরি করা সংগঠন স্টুডেন্টস লিংক ফালানীর পাশে দাঁড়ায়।
স্টুডেন্টস লিংক এর কর্ণধার সাব্বির হোসাইন খোকন এর সহধর্মিনী হুইল চেয়ারটি প্রদান করার জন্য অার্থিক সহযোগীতা করেন।
হুইল চেয়ার প্রদান করার সময় উপস্থিত থেকে মানবতার কাজ করার আহবান জানান গাজীপুর উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক এবং শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহার খান,আরও কথা বলেন বিশিষ্ট কলামিস্ট সাঈদ চৌধুরী, স্টুডেন্টসস লিংক এর কর্ণধার সাব্বির হোসাইন খোকন,আমাদের অর্থনীতি পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আফজাল হোসাইন এবং বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মহিদুল আলম চঞ্চল সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন।